Posts

জাপানের ৮০ টাকার হোটেল রয়েছে অদ্ভুত এক শর্ত!

জাপানের ফুকুওকা শহরে রয়েছে এমন এক হোটেল যেখানে একরাত থাকতে আপনার খরচ পড়বে ১০০ জাপানিজ ইয়েন বা মাত্র ৮০ টাকা। বিশ্বের সবচেয়ে সস্তা এই হোটেলের নাম আসাহি রিওকান। এই হোটেলের রুমগুলোতে লাগানো রয়েছে ক্যামেরা। সেই ক্যামেরা দিয়ে হোটেলে আগত কাস্টমারদের পুরোটা সময় ইউটিউবে লাইভস্ট্রিম করা হয়। হোটেলটির ইউটিউব চ্যানেলের নাম ওয়ান ডলার হোটেল। এমনিতে হোটেলটির ভাড়া মাত্র ৮০ টাকা হলেও ইউটিউব লাইভস্ট্রিম থেকে আসা ইনকাম দিয়ে নিজেদের আয় পুষিয়ে নেয় হোটেল কর্তৃপক্ষ। হোটেলের রুমগুলোর মধ্যে ক্যামেরা লাগানো থাকলেও বাথরুমের মধ্যে কোনো ক্যামেরা নেই। তাছাড়া লাইভস্ট্রিম হবে সাউন্ডলেস অর্থাৎ আপনার কথাবার্তা কেউ শুনতে পাবেনা। সেইসাথে আপনি চাইলে রুমের সবলাইট অফ করে দিতে পারবেন, কিন্তু কোনোভাবেই লাইভ অফ করা যাবেনা। কারণ লাইভস্ট্রিম এর উপরেই টিকে রয়েছে পৃথিবীর সবচেয়ে সস্তা হোটেল আসাহি রিওকান।

টাকা নিয়ে ৫০ টা উক্তি দেওয়া হয়েছে

1. যখন টাকা থাকে তখন সবাই পাশে থাকে!!! আর টাকা না থাকলে, নিজের পরিচিত মানুষ গুলোও অপরিচিত হয়ে যায়। 2. প্রতিটি সুখ টাকা দিয়ে অর্জন করা যায় না!!!!! এর জন্য প্রিয়জনের সঙ্গ থাকাও প্রয়োজন। 3. টাকা থাকলে পৃথিবী কেনা যায়,,, আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায়। 4. সুখী হতে যদি টাকা লাগে….!!!!! তবে আপনার সুখের সন্ধান কখনই শেষ হবে না। 5. এটা স্বার্থপর দুনিয়া! এখানে বুকভর্তি ভালোবাসার থেকে পকেট ভর্তি টাকার মূল্য অনেক বেশি। 6. যখন কাছে টাকা থাকবে, তখন ভালোবাসার মানুষের অভাব হবে না। 7. অতিরিক্ত টাকা.. একজন ব্যক্তিকে স্বার্থপর এবং অহংকারী করে তোলে। 8. প্রয়োজনের অতিরিক্ত অর্থ, কোনো মানুষের মঙ্গল আনতে পারে না। 9. আপনার যদি টাকা না থাকে, সম্পদ না থাকে, এবং কোন আশা না থাকে! তাহলে বিশ্বাস করুন আপনি এই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ। 10. বেকার ছেলেটাও বোঝে, টাকা ছাড়া ভালোবাসার কোন মূল্য নেই এই সমাজে। 11. যখন আমাদের টাকা থাকে….! তখন আমরা ভুল করা শুরু করি। 12. মানুষ তখনই ভুলে যায় কে আপন কে পর! যখন সে টাকার ঘোরে থাকে। 13. লোকে বলে টাকা এলে কিছু করে দেখাবো! আর টাকা বলে কিছু করলে আমি আসবো। 14. যে পৃথিবীত...

শিক্ষার শেষ নেই

১. স্ত্রীর পাশে ১-মিনিট বসুন, বুঝতে পারবেন জীবন বড় কঠিন। ২. মাতালের কাছে ১০- মিনিট বসুন, বুঝতে পারবেন জীবন খুব সহজ। ৩. সাধুদের সাথে ৩-মিনিট বসুন, আপনার সবকিছু দান করে অবসর নিতে ইচ্ছে করবে। ৪. রাজনীতিবিদের সাথে ৪-মিনিট বসুন, বুঝবেন আপনার পড়াশুনা সব বেকার, অনর্থক। ৫. একজন জীবন বীমা এজেন্টের সাথে ৫-১০ মিনিট বসুন, বুঝবেন বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। ৬. একজন ব্যবসায়ীর সাথে ৬-মিনিট বসুন, আপনি বুঝতে পারবেন আপনার উপার্জন কিছুই না। ৭. একজন বিজ্ঞানীর সাথে ৭-মিনিট বসুন, আপনি বুঝতে পারবেন আপনার মধ্যে খারাপটা আপনার অজ্ঞতার কারণে। ৮. একজন ভালো শিক্ষকের সাথে ৮-মিনিট বসুন, আপনি একজন ছাত্র হয়ে ফিরে আসতে চাইবেন। ৯. একজন কৃষক বা শ্রমিকের সাথে ৯-মিনিট বসুন, আপনি বুঝতে পারবেন আপনি কঠোর পরিশ্রম করেন না। ১০. একজন সৈনিকের সাথে ১০-মিনিট বসুন, আপনি বুঝতে পারবেন আপনার কাজ এবং ত্যাগ অত্যন্ত ঘৃণ্য। ১১. কবরস্থানে ১০/১১ মিনিটের জন্য যান মনে হবে জীবনের সবকিছু তুচ্ছ মায়া, হাল ছেড়ে দেই। ১২. একজন ইতিবাচক মনোভাব সম্পন্ন ভালো, উদার মনের প্রকৃত বন্ধুর সাথে ১০-মিনিট বসুন, মনে হবে আপনার জীবন স্বর্গের ...